বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আজ আসছে ২৩ কোম্পানির লভ্যাংশ এবং ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির বোর্ড সভা আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সভায়, কোম্পানিগুলি ৩০ জুন, ২০২৩ -এ শেষ হওয়া আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে, শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে তাদের মধ্যে রয়েছে- মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, এস আল কোল্ড, লেগাচ্চি ফুটওয়্যার, আইএসএন, ওসমানিয়া গ্লাস লিমিটেড।

যে কোম্পানিগুলি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তার মধ্যে রয়েছে- ওসমানিয়া গ্লাস, এবিবি ফাস্ট, ইবিএল এনআরবি, পিএইচপি, পপুলারফাস্ট ও এটিএসএল মিউচুয়াল ফান্ড, এসইএমএলএফবিএসএল ফান্ড, এসএমইএলইসি ফান্ড।

সমতা লেদার লিমিটেড তাদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং বাটা সু লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *