বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Uncategorizedএক্সক্লুসিভ

মন্দার মধ্যেও ফ্লোর প্রাইস ভেঙ্গে ১২ কোম্পানির লেনদেন

প্রধান পুঁজিবাজার ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৩ ডিসেম্বর) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এমন মন্দার মধ্যেও আজ ১২টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হয়েছে। স্টকনাও ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম টেক্সটাইল, প্রভাতী ইন্সুরেন্স, সাফকো স্পিনিং সন্ধানী লাইফ ইন্সুরেন্স, সাপোর্ট, সোনারবাংলা ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল ও জাহিন টেক্সটাইল।

কোম্পানিগুলোর মধ্যে অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, সোনারবাংলা ইন্সুরেন্স ও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। এরমধ্যে অলটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হতে দেখা যায়।

অন্যদিকে, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রভাতী ইন্সুরেন্স, সাফকো স্পিনিং সন্ধানী লাইফ ইন্সুরেন্স, সাপোর্ট ও জাহিন টেক্সটাইলের শেয়ার শেষবেলায় ফের ফ্লোর প্রাইসে ফিরে আসে।

তবে কোম্পানি ১২টির মধ্যে সবগুলোর শেয়ারই আজ সর্বোচ্চ পরিমাণে লেনদেন হয়েছে। যা কোম্পানিগুলোর জন্য ইতিবাচক বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *