বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার।
২৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বিডি থাই এ্যালুমিনিয়াম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
