বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন এমবি ফার্মার শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ টাকা ৩০ পয়সা বা ৫.৪৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ।

আর ১ টাকা ৯০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আনলিমায়ার্ন ডাইং, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, কে এন্ড কিউ, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স এবং রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *