বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ইভিন্স টেক্সটাইলের আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ।

আর ১ টাকা বা ৯.৩৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মাইডাস ফাইন্যান্সিং, জাহিন টেক্সটাইল, কে এন্ড কিউ, প্যাসিফিক ডেনিমস, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *