রবিবার, আগস্ট ২, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বরের।

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জুলাই) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজ্ঞেশ্বরের।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২.৮২ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৯১৯ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮০১ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১১৭ টাকা ৯০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯৬ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৫ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৫০ পয়সা বা ১১.৮৯ শতাংশ।
দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২১৪ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০০ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪ টাকা ৮০ পয়সা বা ৬.৮৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ন্যাশনাল হাউজিং এন্ড ফিনান্সের ৬.১৭ শতাংশ (৩২ টাকা ৪০ পয়সা থেকে ৩০ টাকা ৪০ পয়সা), মেঘনা কনডেন্সড মিল্কের ৫.০৩ শতাংশ (৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৩৫ টাকা ৯০ পয়সা), বেক্সিমকোর ৪.৯২ শতাংশ (২৪ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সা), ইস্টার্ন কেবলসের ৪.২২ শতাংশ (১৪৪ টাকা ৪০ পয়সা থেকে ১৩৮ টাকা ৩০ পয়সা), শ্যামপুর সুগার মিলসের ৪.২০ শতাংশ (৩০২ টাকা ৬০ পয়সা থেকে ২৮৯ টাকা ৯০ পয়সা), বেক্সিমকো সুকুকের ৩.৫০ শতাংশ (৭১ টাকা ৫০ পয়সা থেকে ৬৯ টাকা) এবং রহিমা ফুডের ৩.১৩ শতাংশ (৮৯ টাকা ৬০ পয়সা থেকে ৮৬ টাকা ৮০ পয়সা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *