শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

আইসিবির ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ দশমিক ৫ শতাংশ স্টক। আর বাকী ২ দশমিক ৫ শতাংশ ক্যাশ।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আইসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *