সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

বেঙ্গল ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান আর নেই

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খান অদ্য সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে পটুয়াখালীতে তাঁর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ বাদ আসর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেষবারের মত তাঁর লাশ মতিঝিলে তাঁর নিজ কর্মস্থল বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সামনে আনা হয় এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতি চারণ ও আত্মার
মাগফিরাতের জন্য মোনাজাত করা হয় । এখানে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই কৃতি শিক্ষার্থীর দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে রাতেই তাঁর লাশ পটুয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এম এ রব খানের অকাল মৃত্যুতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীর শোক জানাচ্ছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তানসহ অসখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন রেখে গেছেন। এম এ রব খান জীবন বিমা পেশায় তাঁর কর্ম জীবন শুরু করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এ যোগদানের মাধ্যমেু। এ ছাড়াও তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (আরবিডিএম) পদে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *