শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ২৫১ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইর দুই সূচকে ইতিবাচক প্রবনতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২৫১ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৯ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৪ ও ২০৯৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *