শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো

ব্যাংক হলিডে উপলক্ষ্যে ০১ জানুয়ারি পুঁজিবাজার বন্ধ ছিল। ফলে বিদায়ী সপ্তাহে (০২-০৪ জানুয়ারি) পুঁজিবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৭২টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে, ২০১টির দর অপরিবর্তিত ছিল এবং ৩৪টির লেনদেন হয়নি।

সপ্তাহের চার কর্মদিবসে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ইন্সুরেন্সের শেয়ার। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ১৭.২৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহের চার কর্মদিবসে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৫.৮৬ শতাংশ, খান ব্রাদার্সের ৮.৬২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৮.১২ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৮.০২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৮৯ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৭.৭১ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৭.২২ শতাংশ, আইএফএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ এবং কেএন্ডকিউ’র ৫.১৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *