মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৯ জানুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৪৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ৪২ হাজার টাকার।
২১ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী ব্যাংক।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইনট্রাকো রিফুয়েলিং, সী পার্ল রিসোর্ট, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মা এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
