সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

তিন কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যারামিট সিমেন্ট ও ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ১২টা ৩৩ মিনিট পর্যন্ত খুলনা প্রিন্টিংয়ের স্ক্রিনে ৮ লাখ ৪৭ হাজার ৩১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।

অন্যদিকে একই সময়ে অ্যারামিট সিমেন্টের স্ক্রিনে ১ লাখ ২২ হাজার ৯৭৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ২৫ টাকা ৬০ পয়সা।

এই সময়ে ইভিন্স টেক্সটাইলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার দেখা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *