শনিবার, আগস্ট ২২, ২০২৬
কোম্পানি সংবাদ

বিক্রেতা নেই দুই কোম্পানির শেয়ারের

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড ও আরএসআরএম স্টিল লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সের স্ক্রিনে ১৪ লাখ ৮৪ হাজার ৪১৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৭০ পয়সা দরে।

অন্যদিকে, একই সময় আরএসআরএমের স্ক্রিনে ৫ লাখ ৯ হাজার ৪৮১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ৭০ পয়সা দরে। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ২১ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *