মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

২০০ কোটি টাকা ছাড়ালো ফু-ওয়াং ফুডসের শেয়ার লেনদেন

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ১৫৫ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আলোচ্য সপ্তাহে ২০০ কোটি টাকার বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইতে ফু-ওয়াং ফুডসের ৭ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৯৭১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার।

বিমা খাতের রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গত সপ্তাহে ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর জেএমআই হসপিটাল রিকুইজিটের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৩ হাজার টাকার শেয়ার।

এছাড়াও মেঘনা লাইফ ইন্সুরেন্সে ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার, ইন্ট্রাকো সিএনজির ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার, অ্যালিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *