মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ১৯৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিলায়েন্স ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকার।

১৭৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস্‌, বিএনআইসিএল, সায়হাম টেক্সটাইল মিলস্‌, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস্‌ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *