বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে লেনদেন ২০ কোটি টাকার

সূত্র মতে , ব্লকে সবচেয়ে বেশি কেডিএস এ্যাক্সেসরিজের ২ কোটি ২৪ লাখ ২০ হাজার, দ্বিতীয় স্থানে অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৮৭ লাখ ৫ হাজার ও তৃতীয় স্থানে জেমিনি সি ফুডের ১ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬১টি কোম্পানির মোট ২০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৯৫ লাখ ৩০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৮৪ লাখ ২৩ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৭৫ লাখ ৬৩ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬৫ লাখ ৭৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৬১ লাখ ৪৩ হাজার, ইনট্রাকো রিফিউলিংয়ের ৫৭ লাখ ৭৯ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৫৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *