রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজকের সংবাদকোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১০ সেপ্টেম্বর) কোম্পানিটির ৪২ কোটি ৪১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৩৯ লাখ টাকার। আর ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *