সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

স্কয়ার ফার্মার তিন পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের মৌলভিত্তির কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী ও রত্না পাত্র ১০ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার কিনেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির এই তিন পরিচালক যে পরিমাণ শেয়ার কিনেছেন, তার বাজার মূল্য প্রায় ৬৩ কোটি টাকা।

এই পরিচালকদের মধ্যে তপন চৌধুরী ও রত্না পাত্র গত ৩ ডিসেম্বর এবং স্যামুয়েল এস চৌধুরী ৫ ডিসেম্বর শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *