বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

বেষ্ট হোল্ডিংসের আইপিও পদ্ধতি বাতিল চেয়ে করা রিট আদালতে অগ্রাহ্য

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) আইপিও আবেদন পদ্ধতি স্থগিত চেয়ে করা রিট উচ্চ আদালত অগ্রাহ্য করেছে।

সোমবার (১৫ জানুয়ারী) উচ্চ আদালত রিট আবেদনের শুনানীঅন্তে আদালত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সর্বোচ্চ সীমা বিষয়ক কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত বলে জানিয়েছেন। সেই সঙ্গে রিট আবেদনকারীকে তার আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দেন।

এর আগে, গত ১০ জানুয়ারি কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যে কোনো সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার সুযোগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন আরিফ উল্লাহ নামের একজন বিনিয়োগকারী।

রিট আবেদনকারী বেস্ট হোল্ডিংস লিমিটেডের সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমা বিষয়ক নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন । ইতোপূর্বে ৯ জানুয়ারিবিএসইসি সাবস্ক্রিপশনের সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছে। রিট আবেদনের শুনানীতে আজ আদালত বিএসইসির সর্বোচ্চ সীমা বিষয়ক কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত রিট আবেদনকারীকে জানিয়ে তার আবেদনটি নিষ্পত্তি করার জন্য আদেশ দিয়েছেন। তবে রিট আবেদনকারী কর্তৃক আইপিও কার্যক্রমের স্থগিতাদেশের আবেদনটি বিজ্ঞ আদালত অগ্রাহ্য করেন। অতএব আইপিওএর কার্যক্রম কোনো প্রকার বাঁধা ছাড়া অব্যাহত থাকবে।

রিট আবেদনে কোম্পানিটির আইপিওর আবেদনের ক্ষেত্রে আগের পদ্ধতি তথা প্রতি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ একই সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার পদ্ধতি বহাল রাখার আবেদন করা হয়েছিলো। এতে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার ক্ষমতাবলে শর্ত শিথিল করে কোম্পানিটির আইপিওতে আবেদনের ক্ষেত্রে বিশেষ যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে সাধারণ, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এসময় রিট আবেদনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, সংস্থাটির সহকারী পরিচালক জনি হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়।

ঘোষিত সূচি অনুসারে, রবিবার (১৪ জানুয়ারি) বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। এটি চলবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *