সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২২ বিমা কোম্পানির

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে এখন পর্যন্ত ৪২টি কোম্পানি শেয়ার ধারণ তথ্য আপডেট করেছে। এরমধ্যে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে ২২টি বিমা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৭টির এবং অপরিবর্তি রয়েছে ৩টি কোম্পানির। আর এখনো শেয়ার ধারণ তথ্য আপডেট করেনি ২৫টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া ২২ কোম্পানি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্স, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, কর্নফুলি ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, প্রভাতি ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, সেনা কল্যাণ ইন্সুরেন্স, সোনালি লাইফ ইন্সুরেন্স এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *