বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৯ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *