বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ২৬৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৯ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিপাবলিক ইন্স্যুরেন্স । কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিলভা ফার্মা, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, সি পার্ল বিচ এবং রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *