বুধবার লেনদেনের সেরায় ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৬ মার্চ) লেনদেনের সেরায় উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩১ লাখ ০৪ হাজার টাকার।
২৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
লেনদেনের সেরায় তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, বিকন ফার্মা, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স এবং গ্রামীনফোন লিমিটেড
