বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বীমা খাতেও টানা ৯ দিনের ছুটি, অফিস খুলবে ৬ এপ্রিল

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের বীমা খাত।ছুটি শেষে আগামী ৬ এপ্রিল সরকারি বেসরকারি সকল বীমা অফিস চালু হবে। ফলো দিন লাইক করুন পুঁজিবাজার প্রেস.কম
সরকারি নির্দেশনার আলোকে এসব ছুটি পালিত হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপ-পরিচালক ও মুখপাত্র মো. সোলায়মান।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ মার্চ এক প্রজ্ঞাপনে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে। এর ফলে টানা ৯ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি বেসরকারি খাতের বীমা কর্মীরা।
এর আগে ২৫ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বীমা খাত সংশ্লিষ্ট সকল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে।
সাধারণ সময়সূচি অনুসারে, লাইফ ও নন-লাইফ বীমা খাতের সকল বীমা করপোরেশন, বীমা কোম্পানি এবং বীমা সংশ্লিষ্ট অন্যান্য অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *