দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ও ইস্টার্ণ হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে ইবনে সিনার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-১।” অন্যদিকে ইস্টার্ণ হাউজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” ও স্বল্পমেয়াদী রেটিং হয়েছে “এসটি-১।”
এর মধ্যে ইবনে সিনার ৩০ জুন ও ৯ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
আর ইস্টার্ণ হাউজিংয়ের ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
