বুধবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে যাওয়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিকস, আরএকে সিরামিকস, মতিন স্পিনিং, আফতাব অটোমোবাইলস, আমান কটন, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।
