সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

বুধবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ারদর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর কমেছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৮.৭২ শতাংশ।

আর ৭৬ টাকা ১০ পয়সা বা ৬.২৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, জুট স্পিনার্স, তিতাস গ্যাস, তুং হাই নিটিং, ফাস ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *