রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গ্রামীণফোনের ১৭ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পূবালী ব্যাংকের লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ টাকার। আর ১১ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসিক্রিম।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, ফারইস্ট নিটিং, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স এবং টেকনো ড্রাগস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *