বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সর্বোচ্চ দর পতনে প্রাইম ফাইন্যান্স’

গত কয়েকদিনের ন্যায় সোমবারও (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দর পতনে কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এনসিসিবিএল ফার্স্ট ফান্ডের ৭.৫০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ, জিল বাংলা সুগারের ৩.৬৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.৪৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.২৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২.৮৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৫০ শতাংশ ও এপেক্স ফুডসের ২.৪৯ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *