ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বিনিয়োগকারীরা পেল কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ৩০ জুন,২০২৩ অর্থবছরের ডিভিডেন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।
কোম্পানি দুটি সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।
কোম্পানি দুটির মধ্যে ৩০ জুন, ২০২৩ অর্থবছরে ইনডেক্স এগ্রো ২০ শতাংশ এবং মুন্নু ফেব্রিকস ১ শতাংশ কাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
