ইনডেক্স এগ্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৩১ ডিসেম্বর, ২০২৩ (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য জানানো হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে, অর্থাৎ ৬ মাসে (জুলাই, ২৩-ডিসেম্বর, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ২২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৮ টাকা ৭০ পয়সা।
