বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু সিরামিক, বিকন ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬০.০৬ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে মুন্নু সিরামিকের ৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার, বিকন ফার্মার ৪ কোটি ৯ লাখ ৪০ হাজার, কর্ণফুলী ইন্সুরেন্সের ৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার এবং সালভো কেমিক্যালের ৩ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ২ কোটি ৪৬ লাখ ৪২ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৩২ লাখ ৪০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭৫ লাখ ২০ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৫৯ লাখ ১০ হাজার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫১ লাখ ৪ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০ লাখ ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *