বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ।

আর ১১ টাকা ১০ পয়সা বা ৯.৬২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কাট্টালী টেক্সটাইল, দুলামিয়া কটন, শাইনপুকুর সিরামিকস, উসমানিয়া গ্লাস, শমরিতা হসপিটাল, তাল্লু স্পিনিং এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *