রোববার দর কমার সেরা ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। যার ফলে ডিএসইর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৭৩ শতাংশ।
আর ২ টাকা ১০ পয়সা বা ৪.৩১ শতাংশ দর কমার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, রতনপুর স্টিল, বাংলাদেশ মনোস্পুল পেপার, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ইমাম বাটন, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড
