সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৫৫ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ২০ লাখ ৪৭ হাজার টাকার।

২০ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন সুজ, লাভেলো আইসক্রিম, মুন্নু ফেব্রিকস, এবি ব্যাংক, একমি পেস্টিসাইডস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *