বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর কমেছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ৮.৮৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৫.১৪ শতাংশ দর কমার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ফ্যামিলিটেক্স, ব্যাংক এশিয়া, ফু-ওয়াং সিরামিক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ফু-ওয়াং সিরামিক এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *