বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ফার্মা খাত

পুঁজিবাজার প্রেস. সমাপ্ত সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ফার্মা ও রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭ দশমিক ২০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বস্ত্র খাতের শেয়ার ১৪ দশমিক ৩০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর প্রকৌশল খাতের শেয়ার ১০ দশমিক ৪০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ব্যাংক খাতে ৯ দশমিক ২০ শতাংশ, খাদ্য খাতে ৮ দশমিক ৭০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫ দশমিক ৮০ শতাংশ, ট্রাভেল খাতে ৫ দশমিক ৫০ শতাংশ, সিরামিক খাতে ৪ দশমিক ৩০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৩ দশমিক ৯০ শতাংশ, বিবিধ খাতে ৩.৬০ খাতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.২০ শতাংশ, ট্যানারি খাতে ২.৬০ শতাংশ, পেপার এন্ড প্রিন্টিং খাতে ২ দশমিক ৩০ শতাংশ, লাইফ ইন্সুরেন্স খাতে ১ দশমিক ৭০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৫০ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৪০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৪০ শতাংশ, টেলিকম খাতে ১দশমিক ১০ শতাংশ এবং পাট খাতে দশমিক ৪০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *