বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ৪৬৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৬৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৭ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫২ ও ২১২০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৬৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ কোম্পানির শেয়ারের দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *