সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ২৮ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২০ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *