মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

একদিনে খান ব্রাদার্সের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন

ঈদের আগে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৭০টি প্রতিষ্ঠানের ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের শেষ কার্যদিবসে (২৬ জুন) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ৯ লাখ ৩৮হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন শেয়ারবাজারে শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, রুপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ইস্টার্ন হাউজিং লিমিটেড, এমারেল্ড অয়েল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, লাফর্জহোলসিম বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *