বিনিয়োগকারীদের হতাশ করল এটলাস বাংলাদেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
বুধবার (০৫ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১৭ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছর ছিল ৭১ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা।
আগামী ১৪ ডিসেম্বর, বুধবার সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
