আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বোর্ড সভা করবে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক
পুঁজিবাজার তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
