রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হজ্ব টেক্সটাইল মিলস

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে আল-হজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে আল-হজ্ব টেক্সটাইলের দর কমেছে ১৬.৮৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮৪ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪ টাকা ২০ পয়সা।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫২ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ টাকা বা ১৫.৩৬ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ১৪.৭৪ শতাংশ পতন নিয়ে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২২১ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩২ টাকা ৬০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা লেদার কমপ্লেক্সের ১৪.৩৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৩.৬৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ১২.৯৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ১২.৫২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১২.৪০ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১২.০৪ শতাংশ এবং বীচ হ্যাচারির ১১.৬৩ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *