আজ স্পট মার্কেটে যাচ্ছে ৫ প্রতিষ্ঠান
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি রেকর্ড ডেটের আগে আজ (১০ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আমার নেটওয়ার্ক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সূত্র জানায়, আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটের লেনদেন শেষ হবে। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আর রেকর্ড ডেটের দিনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
