বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

দেড় ঘণ্টায় ২১৯ কোটি টাকা লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন চলছে। তবে ডিএসইতে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ২১৯ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) ডিএসই লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান সূচকের পাশাপাশি, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ পয়েন্ট এবং ডিএস-২০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে  এবং ২১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ে মোট ২১৯ কোটি ০৭ লাখ শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে ৫৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১০৫টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *