বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ট্রাস্ট আজিয়াটার ২ কোটি ২২ লাখ ৫০ হাজার শেয়ার প্রতিটি ১০ টাকা দরে কিনবে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মোট শেয়ারের মধ্যে ট্রাস্ট ব্যাংকের নামে ২ কোটি ২২ লাখ ৪৯ হাজার ৯৯০টি শেয়ার কেনা হবে। ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হোমায়রা আজমের নামে আরও ১০টি শেয়ার কেনা হবে। শেয়ার কেনার পর ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের 100% নিয়ন্ত্রণ ট্রাস্ট ব্যাংকের হাতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *