আয় কমেছে বহুজাতিক ৩ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানি রয়েছে। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর ২৩ প্রান্তিকে আয় কমেছে ৩টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), গ্রামীণফোন ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
বিএটিবিসি
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৭ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে সাত পয়সা।
তৃতীয় ত্রৈমাসিক বা ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) জন্য কোম্পানির ইপিএস ২৫ টাকা ১১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৫২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৯১ টাকা ৩৭ পয়সা।
গ্রামীণফোন
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.৫৩ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৬ টাকা ৭২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে এক টাকা ১৯ পয়সা।
আর্থিক বছরের ৯ মাস বা তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২০ টাকা ১৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৭ পয়সা।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৩৫ পয়সা।
কোম্পানিটির অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ইপিএস ছিল ৩১ টাকা ৮৯ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৮ টাকা ৭৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৮৭ টাকা ৩৩ পয়সা।
এদিকে গত বছরের মতো এবারও লোকসানের মুখে পড়েছে বাটা সু বাংলাদেশ লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৩১ পয়সা।
অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২০ টাকা ১১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭২ টাকা ৫৪ পয়সা।
