বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

আল-হাজ্ব টেক্সটাইল টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে

বুধবার (২৬ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আগের কার্যদিবসে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৭০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর পতন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ৪ দশমিক ৮৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩ দশমিক ১৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৩ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারীর ২ দশমিক ৮৩ শতাংশ, এডিএন টিলিকমের  ২ দশমিক ৮২ শতাংশ,  রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ২ দশমিক ৭৮ শতাংশ, আজিজ পাইপসের ২ দশমিক ৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ দশমিক ৫২ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২ দশমিক ৩২ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *