শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের আহরিত রেমিট্যান্স দেশে আহরিত মোট রেমিট্যান্সের প্রায় ৩৫ শতাংশ আর ইসলামি ব্যাংকগুলোর মধ্যে এই পরিমাণ ৫০ শতাংশের বেশি। মাস জুড়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা এই রেমিট্যান্স ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। গত মাসেও বরাবরের মত প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফলে সবচেয়ে বেশী রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় এনে এক মাসে সর্বোচ্চ প্রবাসী রেমিট্যান্স আহরণের নতুন ইতিহাস সৃষ্টি করেছে এ ব্যাংক।

ইসলামী ব্যাংক দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসী আয়ে শীর্ষ স্থানে রয়েছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব আমদানী ব্যায় পরিশোধের পর এই পর্যন্ত সরকারী রিজার্ভে ১২.৫০ বিলিয়ন ডলারেরও বেশী যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশী বিদেশী নানা পুরস্কার ও স্বীকৃতি পেয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *