ইউসিবির রাইট শেয়ার অনুমোদন’ বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১৯তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবিএল) ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি জানায়, ইউসিবিএল ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। বিদ্যমান প্রতি দুইটি শেয়ারের বিপরীতে একটি (১:২ হারে) রাইট শেয়ার বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন।
